পাহাড়ি জনপদের উন্নয়নে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। ৩ আগস্ট সোমবার ঢাকার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ২০২৬-২৭ অর্থবছরের চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা সভায় তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প নয়, স্থানীয় মানুষের প্রকৃত চাহিদা বিবেচনায় কার্যকর উদ্যোগ বাস্তবায়ন […]

Continue Reading

বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা ।  ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা […]

Continue Reading

বিদ্যুৎ সংযোগ না থাকায় চালু হচ্ছে না গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন

প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা প্রশাসনিক ভবনে এখনো প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ বিভাগের জটিলতা ও সমন্বয়ের অভাবে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহারের বাইরে থাকায় জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩ সালে ১৩ কোটি ৭০ লাখ টাকা […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখননে ব্যয় সাশ্রয় সরকারি কোষাগারে ফেরত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের […]

Continue Reading

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের জন্য ৬টি পয়েন্টে ওএমএসের চাল-আটা বিক্রি শুরু

জসীম উদ্দিন জয়নাল : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা হাসপাতাল গেটসংলগ্ন ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ। এ সময় উপজেলা খাদ্য কার্যালয়ের তদারকি কর্মকর্তা অরুণ […]

Continue Reading

দীঘিনালায় সাড়ে তিন শতাধিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

মো. সোহেল রানা : ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও […]

Continue Reading

বন্যাদুর্গত মানুষের জন্য দীঘিনালায় ওএমএস কার্যক্রম শুরু

মো. সোহেল রানা : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের খাদ্যসংকট লাঘবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ১৯ জুলাই রবিবার খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের জন্য কবাখালী বাজারে একটি ওএমএস কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রটির […]

Continue Reading

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইউসিবি ব্যাংক

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। ১৮ জুলাই শনিবার খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের […]

Continue Reading

বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

সুজন কুমার তঞ্চঙ্গ্যা : কৃষকদের হালনাগাদ তথ্য সংরক্ষণ ও কৃষক কার্ড প্রস্তুতের লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার বিভিন্ন এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কাজে অংশ নিচ্ছেন। ১৮ জুলাই শনিবার উপজেলার সদর ইউনিয়নের সদর ব্লকের তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার সকাল ৬টা থেকে […]

Continue Reading