সিন্দুকছড়ি জোনের উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সোলার প্যানেল স্থাপন

  প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের আলোর সুবিধা নিশ্চিত করতে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক […]

Continue Reading

গুইমারায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ১১ জন গ্রেপ্তার

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার  রাতে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়পিলাক গ্রামের মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন […]

Continue Reading

গুইমারায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ  

প্রতিনিধি: বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর  মঙ্গলবার  বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুইমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা […]

Continue Reading

গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন ৮ জন পুলিশ হেফাজতে

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার  ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় […]

Continue Reading

গুইমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী। আলোচনা সভায় বক্তারা […]

Continue Reading

গুইমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  

প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ৭ নভেম্বর  শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, গুইমারা […]

Continue Reading

গুইমারায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬ (সিজন-২) উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান […]

Continue Reading

গুইমারায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি: জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হাত ধোয়ার প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ত্বাহসিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন […]

Continue Reading

গুইমারায় জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

মো. আবদুল আলী: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা প্রদান এবং পোশাক তৈরির প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ […]

Continue Reading

পল্টন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে গুইমারায় জামায়াতের আলোচনা ও দোয়া

প্রতিনিধি: ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। ২৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা কার্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, […]

Continue Reading