প্রতিনিধি:
উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরে হোটেল গাইরিংয়ের সম্মেলনকক্ষে ‘Leadership and Management Training for IYB Training Participants’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়। ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রমে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের ProGRESS প্রকল্পের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।
জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা।
প্রশিক্ষণের মূল লক্ষ্য উদ্যোক্তাদের নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ পরিচালনা এবং ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানো। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং নিজেদের উদ্যোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
