খাগড়াছড়িতে ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদান

অর্থনীতি খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর

সবুজ পাতা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপের জন্য মোট ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে তিনটি ক্যাটাগরিতে এ অনুদান দেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য ক্ষেত্রমোহন রোয়াজাসহ পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *