প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার মহালছড়ি শ্রীশ্রী দক্ষিণা কালীমন্দিরে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
