মহালছড়ির দুর্গম পাহাড়ে ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

ছানোয়ার হোসেন: শীতের শুরুতেই পাহাড়ি এলাকায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দুর্গম এলাকার শিশু, নারী ও বয়স্করা এসব রোগে বেশি ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পশ্চিম জয়সেন পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ১৬ নভেম্বর সোমবার দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে […]

Continue Reading

মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছানোয়ার হোসেন : “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর  বুধবার  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ […]

Continue Reading

মহালছড়িতে  বিএনপির ঝটিকা মিছিল

ছানেয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ও ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়। ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের করা হয়। […]

Continue Reading

মহালছড়ির ঘাটঘর পাড়া বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ক্যায়াংঘাট এলাকার ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। এতে সভাপতিত্ব করেন ভদন্ত অবাসা ভান্তে। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত উপেদিতা মহাথের ও ভদন্ত কল্যাণদীপ থের। অনুষ্ঠানে সংঘদান, […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ছানোয়ার হোসেন : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৮ নভেম্বর রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে মহালছড়ি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি […]

Continue Reading

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ছানোয়ার হোসেন : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ৮ নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছানোয়ার হোসেন : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর  শনিবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার  সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। উপজেলা মৎস্য […]

Continue Reading

মহালছড়ির ধুমনীঘাটে দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল সেনা জোন

প্রতিনিধি: দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোন। এ ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর বাসিন্দারা বিনামূল্যে […]

Continue Reading

মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২৭ (সিজন-২) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মহালছড়ি উপজেলা প্রান্তও যুক্ত হয়। উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা […]

Continue Reading