রামগড়ে অসহায় মানুষের পাশে বিজিবি

অর্থনীতি খাগড়াছড়ি রামগড়

রহিম হৃদয় :

খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন, আর্থিক সহায়তা, শিক্ষাসামগ্রী ও চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে রামগড় জোন সদরে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহায়তা প্রদান করেন রামগড় ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

এ সময় বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক অনুদান, উচ্চশিক্ষার জন্য সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় ৪৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *