মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান  

প্রতিনিধি :  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও বাজার পরিচালনা কমিটি। ১৭ অক্টোবর শনিবার দুপুরে যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে […]

Continue Reading

খাগড়াছড়িতে পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

নাঈমুল ইসলাম ভূঁইয়া : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি শহরের বাজার এলাকা ও আশপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৮ অক্টোবর রোববার খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এ বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ […]

Continue Reading

মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ছানোয়ার হোসেন: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৩ অক্টোবর মঙ্গলবার  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে […]

Continue Reading

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জসীম উদ্দিন জয়নাল : দুর্যোগের ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে […]

Continue Reading

হালদার জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান

মো. ইসমাইল হোসেন : হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীপাড়ের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নদীর মাছ ও জলজ প্রাণীর সুরক্ষায় কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ, অবৈধ জাল দিয়ে মাছ ধরা এবং বিষ প্রয়োগের মতো ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার […]

Continue Reading

মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি:  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ অক্টোবর সোমবার  সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে […]

Continue Reading

পানছড়ির প্রফুল্লপাড়ায় স্কুল পুনর্নির্মাণ ও সৌরচালিত পানির পাম্প

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম প্রফুল্লপাড়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও সুপেয় পানির সংকট নিরসনে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ এবং ৪৫টি পরিবারের জন্য সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। ২ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. […]

Continue Reading

মহালছড়ি সম্প্রীতি কাপের চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

প্রতিনিধি: বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ফাইনাল ম্যাচে মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহালছড়ি অনির্বাণ ক্লাব। ২৬ সেপ্টেম্বর শনিবার  মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবের আমেজ। নানা বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় মিলনমেলায়। […]

Continue Reading

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় RCCE সমন্বয় সভা

প্রতিনিধি: খাগড়াছড়িতে অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যাকবলিত জনগোষ্ঠীর আচরণগত পরিবর্তন এবং দুর্যোগকালীন ঝুঁকি কমাতে District Level Risk Communication & Community Engagement (RCCE) শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন রতন […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

মোবারক হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন মইনুল হোসেনের দোকানের টিনের চালে প্রাণীটিকে দেখতে পাওয়ার পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা […]

Continue Reading