খাগড়াছড়িতে কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা

প্রতিনিধি: ‘কিশোর গ্যাং নয়, গড়ব স্বপ্নের ভবিষ্যৎ—আজকের কিশোর, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। এতে কিশোর গ্যাং ও মাদকাসক্তির ঝুঁকি, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার […]

Continue Reading

দীঘিনালায় SAM ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে SAM ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে পরিচালিত ‘Access to and Utilization of […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: ‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ […]

Continue Reading

দীঘিনালায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিনব্যাপী বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার  সকালে দীঘিনালা কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) খাগড়াছড়ি ইউনিটের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে রেড ক্রিসেন্ট যুব, দীঘিনালা উপজেলা টিম। প্রশিক্ষণ চলবে ৩০ সেপ্টেম্বর […]

Continue Reading

খাগড়াছড়ির স্বাস্থ্যসেবা উন্নয়নে অবকাঠামো ও জনবল বাড়ানোর তাগিদ

নাঈমুল ইসলাম ভূইয়া : খাগড়াছড়ি জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিভিন্ন সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন। মতবিনিময় সভায় […]

Continue Reading

এআই, অপতথ্য এবং তথ্য অধিকার

মো. বেলায়েত হোসেন : ইউনেস্কো নির্ধারিত ‘Upholding Information Integrity in the Digital Age: The role of access to information in addressing Information Disorder’ বাংলায়- ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিক’ প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হচ্ছে। ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণের বিষয়টি প্রতিপাদ্যে অন্তর্ভুক্তি একটি বিশেষ ইঙ্গিত বহন করে […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণের পাশাপাশি বীজ, স্প্রেয়ার […]

Continue Reading

গুইমারায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি — সিএইচটি সম্প্রীতি জোট

প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক ৪নং এলাকায় মাদরাসা ফেরত ৬ বছরের শিশুকে ধর্ষণের বর্বরোচিত ঘটনায়তীব্র নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। এ জঘন্য ঘটনায় জড়িত সন্দেহে খিল্যু মারমাকে (৩২) ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক […]

Continue Reading

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য লজিস্টিকস হস্তান্তর

 প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে স্যাম (Severe Acute Malnutrition-SAM) ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার  মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য […]

Continue Reading

গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক হেফাজতে

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর রোববার  দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বড়পিলাক এলাকার ওই শিশুকে ছনখলা পাড়ার এক যুবক ধর্ষণ করেন বলে […]

Continue Reading