খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

খাগড়াছড়ি অর্থনীতি খাগড়াছড়ি সদর

প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ১ নভেম্বর রোববার দুপুরে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা পরিষদ সদস্য এম এন আবছার ও কুহেলী দেওয়ানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *