বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে প্রথম সরকারি সফরে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

মোহাম্মদ ইউনুছ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়িতে তাঁর প্রথম সরকারি সফর করেছেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী সফরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। সফরের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন মন্ত্রী। উপজেলা […]

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতারপাড়া এলাকায় জাফর আলম বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে কেয়াং মন্দিরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং এলাকা নিরাপত্তার আওতায় নেয়। নিহত […]

রাজনীতি

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার ঘর নির্মাণের ঘোষণা জিয়াউর রহমানের

জসীম উদ্দিন জয়নাল :  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার পাশাপাশি তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান। ১৭ অক্টোবর শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনকালে […]

খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

হলাপ্রুসাই মারমা হ্লাপ্রু :  খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার  সদর উপজেলার পেরাছড়া এলাকার চৈংজিরোওয়া স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই ছিল সভার মূল উদ্দেশ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা […]

গুইমারায় বিএনপি-প্রেসক্লাবের মতবিনিময় সভা

প্রতিনিধি: বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করলে নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের […]

আন্তর্জাতিক

লক্ষ্মীছড়ি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মোবারক হোসেন :  খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর রোববার  দিনব্যাপী লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা […]