খাগড়াছড়িতে রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়িতে রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রামগড় অফিস : খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদর দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে প্রথম সরকারি সফরে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

মোহাম্মদ ইউনুছ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়িতে তাঁর প্রথম সরকারি সফর করেছেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী সফরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। সফরের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন মন্ত্রী। উপজেলা […]

Continue Reading

দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে চিকিৎসায় নতুন দৃষ্টি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ সেপ্টেম্বর ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে ৬১ জনের ছানি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে ৩২ প্রতিষ্ঠানে ২২২ কেজি মাছের পোনা বিতরণ

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এসব পোনা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মোট ২২২ কেজি কার্পজাতীয় মাছের পোনা সরবরাহ করা হয়। পোনাগুলোর আকার […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী আটক

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় তার স্বামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির কথিত সম্পর্ক নিয়ে স্বামীর মধ্যে সন্দেহ ও বিরোধ […]

Continue Reading

কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

প্রতিনিধি: জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বালক দল। ১৪ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত ফাইনালে দীঘিনালা উপজেলাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটির খেলোয়াড়রা। প্রতিযোগিতার বাছাইপর্বে পানছড়ি উপজেলাকে হারিয়ে পরবর্তী ধাপে ওঠে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এরপর সেমিফাইনালে মানিকছড়ি উপজেলাকে পরাজিত করে ফাইনালের টিকিট […]

Continue Reading

পার্বত্য অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

ঢাকা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর প্রসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। ১৪ সেপ্টেম্বর সোমবার  বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম […]

Continue Reading

পাকুয়াখালী গণহত্যা দিবস পালন করেছে খাগড়াছড়ি পিসিএনপি

পাকুয়াখালী গণহত্যা দিবস পালন করেছে খাগড়াছড়ি পিসিএনপি নিজস্ব প্রতিবেদক: ৯ সেপ্টেম্বর ‘পাকুয়াখালী গণহত্যা দিবস’। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটি জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী দুর্গম পাকুয়াখালী এলাকায় ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যার ঘটনা ঘটে। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এ ঘটনাকে একটি মর্মান্তিক ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। নিহতদের স্মরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও […]

Continue Reading

পার্বত্য অঞ্চলে অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের দাবি ওয়াদুদ ভূইয়ার

  বিশেষ প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামের দুর্গম যোগাযোগ ব্যবস্থা, পর্যটন সম্ভাবনা এবং সীমান্ত নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে পার্বত্য অঞ্চলে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান তিনি। সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চলে […]

Continue Reading

পাহাড়ের রাজনীতিতে নতুন দায়িত্বে ওয়াদুদ ভূইয়া

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত   সবুজ পাতার ডেস্ক : দীর্ঘ রাজনৈতিক পথচলা, একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি কমিটির নেতৃত্বে এলেন খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী […]

Continue Reading