নাইক্ষ্যংছড়িতে প্রথম সরকারি সফরে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

মোহাম্মদ ইউনুছ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়িতে তাঁর প্রথম সরকারি সফর করেছেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী সফরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। সফরের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন মন্ত্রী। উপজেলা […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতারপাড়া এলাকায় জাফর আলম বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে কেয়াং মন্দিরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং এলাকা নিরাপত্তার আওতায় নেয়। নিহত […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে ৩২ প্রতিষ্ঠানে ২২২ কেজি মাছের পোনা বিতরণ

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এসব পোনা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মোট ২২২ কেজি কার্পজাতীয় মাছের পোনা সরবরাহ করা হয়। পোনাগুলোর আকার […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী আটক

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় তার স্বামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির কথিত সম্পর্ক নিয়ে স্বামীর মধ্যে সন্দেহ ও বিরোধ […]

Continue Reading

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

মোহাম্মদ ইউনুছ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোছড়ি সীমান্তের পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, একটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য […]

Continue Reading

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বিজিবি এ তথ্য জানায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। বিজিবি জানায়, ৫ আগস্ট বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ […]

Continue Reading

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির এক যুবক আহত

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখননে ব্যয় সাশ্রয় সরকারি কোষাগারে ফেরত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের […]

Continue Reading

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভায় সাংগঠনিক উন্নয়ন নিয়ে নানা সিদ্ধান্ত

মোহাম্মদ ইউনুছ : নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা […]

Continue Reading