মহালছড়িতে এলএফজি সদস্যদের মুরগি পালন প্রশিক্ষণ

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে ৩ পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের নিয়ে মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা […]

Continue Reading

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিতে দুই দিনব্যাপী ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ (ToT) কার্যক্রম শুরু হয়েছে। ৪ অক্টোবর রোববার সকালে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে […]

Continue Reading

দীঘিনালায় ২৩০৫ কৃষক পরিবারের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]

Continue Reading

খাগড়াছড়িতে পিআরএলসি প্রকল্পের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা

প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সহনশীল জীবিকা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে খাগড়াছড়িতে ‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস’ (পিআরএলসি) প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের কনফারেন্স হলে তৃণমূল […]

Continue Reading

দীঘিনালায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় জাল নোটের প্রচলন ও লেনদেন রোধে জনসচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব […]

Continue Reading

রামগড়ে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষে পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি। […]

Continue Reading

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ […]

Continue Reading

লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বাঁশের সাঁকো

মো. ইসমাইল হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়টি পাড়ায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন একটি পানির ছড়া পার হয়ে উপজেলা সদর ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। […]

Continue Reading

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট […]

Continue Reading

রামসু বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

প্রতিনিধি: গুইমারার রামসু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি সহায়তা ও জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলে শিক্ষক হিসেবে এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে কাজের […]

Continue Reading