খাগড়াছড়িতে ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা দুটি ভাটার কার্যক্রম বন্ধ

অপরাধ খাগড়াছড়ি পরিবেশ

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :

খাগড়াছড়িতে আইন অমান্য করে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং ২০১৯ সালের সংশোধিত আইন লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে কমলছড়ির এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, আরপিএস ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং এ-৭৭ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এদিকে অভিযানের অংশ হিসেবে দুটি ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দিয়ে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *