দীঘিনালায় আনসার-ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ উপকৃত ৪ হাজার মানুষ

সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামের প্রায় চার হাজার মানুষের নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দিকনির্দেশনায় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা এ উদ্যোগ বাস্তবায়ন করেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সাঁকো নির্মাণের কাজ শুরু করেন বাহিনীর […]

Continue Reading

দীঘিনালার দুর্গম ব্ররুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ব্ররুবাহন হেডম্যান পাড়ায় চার শতাধিক পাহাড়ি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। ১৬ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বোয়ালখালী ইউনিয়নের ব্ররুবাহন হেডম্যান পাড়ায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ৪ ই বেঙ্গলের অধীন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, পিএসসির নির্দেশনায় […]

Continue Reading

দীঘিনালায় ইউএনওর বিদায় ও নবাগত ইউএনওকে বরণ

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের বিদায় এবং নবাগত ইউএনও মো. শহিদুল ইসলামের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার  বিকেলে দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা […]

Continue Reading

দীঘিনালায় মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জুম্ম জাতীয় শোক দিবস-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোকর‌্যালি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) দীঘিনালা থানা শাখার উদ্যোগে লারমা স্কয়ারস্থ পিজেএসএস কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি বের করা হয়। […]

Continue Reading

দীঘিনালায় কিশোরীকে দা দিয়ে কোপানোর ঘটনায় সালিশে সীমানা বিরোধের নিষ্পত্তি

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী তানজিলা আক্তারকে দা দিয়ে আঘাত করার ঘটনায় সামাজিক সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে সীমানা নির্ধারণসহ কয়েকটি সিদ্ধান্ত দেওয়া হয়। ৯ নভেম্বর সোমবার  সালিশের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়েছে। সালিশি […]

Continue Reading

দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মো. সোহেল রানা : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ৮ নভেম্বর রবিবার সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়াম সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা […]

Continue Reading

দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মো. সোহেল রানা :  খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

Continue Reading

দীঘিনালায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ইউএইচএফপিওর

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অনুতোষ চাকমা। ৪ নভেম্বর বুধবার সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উত্তর সাধকছড়া ও তেভাংছা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আসা সেবাগ্রহীতাদের নিজ হাতে স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ক্লিনিক দুটির সামগ্রিক কার্যক্রম ও সেবার […]

Continue Reading

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালিত প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ

মো. সোহেল রানা : ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, সম্মাননা স্মারক ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]

Continue Reading

দীঘিনালায় পরিবহন শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন পরিবহন খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ১ নভেম্বর রোববার সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের অবরোধের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। গন্তব্যে যেতে […]

Continue Reading