মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।
২০ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ আধাঁরমানিক বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আধাঁরমানিক নামক স্থান থেকে মদগুলো জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে।
তিনি সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
