খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

রহিম হৃদয়: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাঙামাটির সাজেকের বাঘাইহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালার রাজেন্দ্র কার্বারি পাড়ার […]

Continue Reading

যুবলীগের দাবি প্রত্যাখ্যান আবু নাসেরের মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা আবু নাসের বদনের মৃত্যু নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। ২৩ আগস্ট রোববার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক হামলায় নয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বিষপান করে আবু নাসেরের মৃত্যু হয়েছে। মেরুং এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের […]

Continue Reading

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত সাজেক লংগদু ও দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে ভারী বর্ষণের পর মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উঠে যায়। এতে দীঘিনালা-লংগদু ও দীঘিনালা-সাজেক সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও […]

Continue Reading

দীঘিনালায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো. সোহেল রানা: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বেলা ১১টায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে র‍্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় […]

Continue Reading

দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা […]

Continue Reading

দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

  মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২ আগস্ট বুধবার উপজেলা মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইসমাইলকে মাদক সেবনরত অবস্থায় আটক করা […]

Continue Reading

দীঘিনালায় দুই বিদ্যালয়ে শতভাগ ফেল পাশের হার ২৪ শতাংশ

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দুইটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ১১ আগস্ট মঙ্গলবার প্রকাশিত ফলাফলে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষার্থীদের গড় পাসের হার দাঁড়িয়েছে ২৪ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৬২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের […]

Continue Reading

দীঘিনালায় চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের ফলোআপ মেডিকেল ক্যাম্প

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার দীঘিনালা জোন সদর দপ্তরে আয়োজিত এ ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশ নেন। ক্যাম্পে গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চোখের অস্ত্রোপচার […]

Continue Reading

দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কোলে ফিরল পথহারানো শিশু

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে দীঘিনালা থানা পুলিশ। ৬ আগস্ট বৃহস্পতিবার পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। জানা গেছে, ৫ আগস্ট বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির […]

Continue Reading

দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মো. বদিউজ্জামাল জীবন। […]

Continue Reading