দীঘিনালায় বেসরকারি শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রেয়াংর্ক্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ছোট মেরুং দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আল হেলাল মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিনয়ন চাকমা। ৩১ অক্টোবর শনিবার সকালে […]

Continue Reading

টাইব্রেকারে চ্যাম্পিয়ন দীঘিনালা পুরস্কার দিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

কাওসার হোসাইন : খাগড়াছড়িতে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শিরোপা জিতেছে দীঘিনালা রিপন স্মৃতি একাদশ। ২৮ অক্টোবর বুধবার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। ফাইনালের নির্ধারিত সময়ে দুই দলই গোলের জন্য একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচের […]

Continue Reading

দীঘিনালায় সাত অসহায় পরিবারকে ছাগল দিল সেনাবাহিনী

মো. সোহেল রানা  : খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় সাতটি পাহাড়ি পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করতে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার দুর্গম রামরতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কর্মসূচি আয়োজন করা হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া […]

Continue Reading

দীঘিনালায় সমিতির সভানেত্রী-দলনেত্রীদের তিন দিনের প্রশিক্ষণ শুরু

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় […]

Continue Reading

দীঘিনালায় তিন বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব শুরু

মো. সোহেল রানা : ‘অহিংসা পরম ধর্ম’—গৌতম বুদ্ধের এই মর্মবাণী ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে। ২৬ অক্টোবর সোমবার উপজেলার ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহার, বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়। ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক […]

Continue Reading

দীঘিনালা বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৫ অক্টোবর রোববার দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় […]

Continue Reading

দীঘিনালায় ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৮ বান ঢেউটিন দিল সেনাবাহিনী

মো. সোহেল রানা:  দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাটারুংছড়া এলাকার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে ৮ বান ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা জোন। ১৮ অক্টোবর রোববার দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ বিহার কর্তৃপক্ষের কাছে এসব ঢেউটিন […]

Continue Reading

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে তিন প্লাটুন বিজিবি  

প্রতিনিধি:  আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। ১২ অক্টোবর সোমবার  সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। সভায় দীঘিনালা থানার […]

Continue Reading

দীঘিনালায় দুই মাস পর হারানো স্বর্ণালংকার ফেরালেন আনসার সদস্য

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় হারিয়ে যাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণের কানের দুল ফিরে পেয়েছেন ৭৩ বছর বয়সী জানোকি চাকমা। প্রায় দুই মাস ১৫ দিন পর মূল্যবান অলংকারগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার সদস্য আবু হানিফ মিয়া। ৯ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার মধ্য […]

Continue Reading

দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস

মো. সোহেল রানা: বয়ঃসন্ধিকালে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে খাগড়াছড়ির দীঘিনালায় জনসচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ আয়োজন করা হয়। দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিনের দিকনির্দেশনায় এবং জোনের মেডিকেল অফিসার আরএমও সাইখউদ্দিন সাকলাইনের তত্ত্বাবধানে ক্লাসটি অনুষ্ঠিত হয়। […]

Continue Reading