পার্বত্য চট্টগ্রামে নতুন কমিটি গঠনে নাগরিক পরিষদের অভিনন্দন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে কাজের জন্য জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলো। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ […]

Continue Reading

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়ামে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির পর উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে […]

Continue Reading

দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সম্প্রীতি একাদশের জয়

মো. সোহেল রানা : খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি […]

Continue Reading

মহালছড়িতে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মো. শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৯টার দিকে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। দলটির […]

Continue Reading

মহালছড়ি জোনের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রায় তিন সপ্তাহব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। গত ২৫ […]

Continue Reading

গৃহকর্মী তানিয়ার ওপর দেড় বছর নির্যাতনের অভিযোগ

নাঈমুল ইসলাম ভূঁইয়া: গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে ঢাকায় নেওয়ার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তরুণী তানিয়ার ওপর দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রায় দেড় বছর ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতনের পাশাপাশি ঠিকমতো খাবারও দেওয়া হয়নি। তানিয়ার পরিবারের ভাষ্য, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা তানিয়াকে গৃহকর্মীর কাজের জন্য তোফাজ্জল নামে এক […]

Continue Reading

পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

আরিফুল ইসলাম মহিন: খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ২ […]

Continue Reading

পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩ সেপ্টেম্বর থেকে গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১০ জন বেকার যুবককে নিয়ে দুই সপ্তাহব্যাপী ‘ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ওয়ার্কশপ’ বিষয়ক প্রশিক্ষণ চলছে। উপজেলা সদরের রামসু বাজারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে পরিচালিত […]

Continue Reading

মহালছড়িতে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় তিন সপ্তাহের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন

ছানোয়ার হোসেন: দুর্গম পাহাড়ি এলাকার মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় সহায়তা বাড়াতে খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালছড়ি সেনা জোনের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে নির্বাচিত ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণের সনদ ও জরুরি স্বাস্থ্যসেবায় […]

Continue Reading

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাঈমুল ইসলাম ভূঁইয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি জনসম্পৃক্ততা […]

Continue Reading