মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

পরিবেশ খাগড়াছড়ি মানিকছড়ি

প্রতিনিধি:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়ামে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।

কর্মসূচির পর উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিডি ক্লিন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *