মাটিরাঙ্গায় ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ

জসীম উদ্দিন জয়নাল : খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে তরুণ ফুটবল প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০ জন তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে গোমতী বি.কে. উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা […]

Continue Reading

মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ

জসীম উদ্দিন জয়নাল : আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করেছে পৌর ও কলেজ ছাত্রদল। ২০ সেপ্টেম্বর রোববার বিকেলে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি বর্তমানে কার্যকর রয়েছে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের […]

Continue Reading

খাগড়াছড়িতে ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : জিপিএ-৫ অর্জনকারী ১০৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। রোববার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে […]

Continue Reading

লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

মো. ইসমাইল হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম নোয়াপাড়া এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০ সেপ্টেম্বর রোববার সকালে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে টি-শার্ট, খেলার সামগ্রী ও বিভিন্ন ধরনের […]

Continue Reading

গুইমারার দুর্গম বড়থলিতে কইংগ্রী পঞ্ঞা আরংয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

হলাপ্রুসাই মারমা : শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করে আসা ‘কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরি’ ছয় বছর পূর্ণ করেছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার গুইমারা উপজেলার দুর্গম বড়থলি এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রি মেডিকেল […]

Continue Reading

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতারপাড়া এলাকায় জাফর আলম বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে কেয়াং মন্দিরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং এলাকা নিরাপত্তার আওতায় নেয়। নিহত […]

Continue Reading

রামসু বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

প্রতিনিধি: গুইমারার রামসু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি সহায়তা ও জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলে শিক্ষক হিসেবে এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে কাজের […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

মোবারক হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন মইনুল হোসেনের দোকানের টিনের চালে প্রাণীটিকে দেখতে পাওয়ার পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা […]

Continue Reading

দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে চিকিৎসায় নতুন দৃষ্টি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ সেপ্টেম্বর ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে ৬১ জনের ছানি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। […]

Continue Reading