খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

 নাঈমুল ইসলাম ভূঁইয়া  : খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। […]

Continue Reading

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ […]

Continue Reading

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত ক্যাম্পে প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় রোগীকে […]

Continue Reading

খাগড়াছড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নাঈমুল ইসলাম ভূইয়া : খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ২৩ সেপ্টেম্বর বুধবার জেলা শহরের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জেলা ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা […]

Continue Reading

খাগড়াছড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নাঈমুল ইসলাম ভূইয়া : খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত […]

Continue Reading

খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও প্রয়োজন নিয়ে ওরিয়েন্টেশন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : কুষ্ঠরোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার, প্রয়োজন, সামাজিক মর্যাদা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নিয়ে খাগড়াছড়িতে সেবাদানকারীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা সম্মেলন কক্ষের একটি সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে এবং দ্য লেপ্রসি মিশন ডেনমার্ক ও সেন্টার ফর চার্চ বেইজড […]

Continue Reading

লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বাঁশের সাঁকো

মো. ইসমাইল হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়টি পাড়ায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন একটি পানির ছড়া পার হয়ে উপজেলা সদর ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। […]

Continue Reading

২০২৪-এর সংকট পেরিয়ে ঘুরে দাঁড়ানো প্রতিষ্ঠান বিদায়ে অশ্রুসিক্ত নীল রতন দত্ত

কাওসার হোসাইন : দীর্ঘ দায়িত্ব পালনের পর বদলিজনিত বিদায়ে আবেগঘন হয়ে উঠেছে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। বিদায়ী অধ্যক্ষ নীল রতন দত্তকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ও স্মারক উপহার দিয়ে বিদায় জানানো হয়েছে। একই অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে *জনাব মো: মামুন হোসেন* দায়িত্ব গ্রহণ করেন। ২০ সেপ্টেম্বর রোববার আয়োজিত বিদায় […]

Continue Reading

মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা

জসীম উদ্দিন জয়নাল  : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সদর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে […]

Continue Reading