দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি পৌঁছানোর উদ্যোগ

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ওয়াশসেবা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কবাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং হেলভেটাস বাংলাদেশের […]

Continue Reading

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়ামে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির পর উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে […]

Continue Reading

মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল: প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

Continue Reading

মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছানোয়ার হোসেন: পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ৬ সেপ্টেম্বর রোববার মহালছড়ি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসির আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের […]

Continue Reading

মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে ৩ গরুর মৃত্যু

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার সকালে মহালছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে আগুনের সূত্রপাত হলে গোয়ালঘরে […]

Continue Reading

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সচেতন করছে ইউনিলিভার

প্রতিনিধি: প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চট্টগ্রামে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ উদ্যোগের অংশ হিসেবে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২২ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য […]

Continue Reading

বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুমৃত্যু বেড়েছে এক মাসে প্রাণ গেল পাঁচ শিশুর

ইমরান হোসেন জুমান: রাঙামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৯ আগস্ট শনিবার উপজেলার আমতলী ইউনিয়নের চূড়াখালী গ্রামে পানিতে ডুবে নুসরাত জাহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এক মাসে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার জমে থাকা পানিতে ডুবে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ […]

Continue Reading

দীঘিনালায় তৃতীয় দফায় নিম্নাঞ্চল প্লাবিত লংগদু সড়ক যোগাযোগ বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় দফায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার শুক্রবার রাতের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও ব্রিজের ওপর পানি ওঠায় দীঘিনালা-লংগদু সড়কে সাময়িকভাবে […]

Continue Reading

মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন ও সচেতনতামূলক মহড়া

ছানোয়ার হোসেন: অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার সময় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মহালছড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাজারে স্থাপিত অগ্নিনির্বাপণ ব্যবস্থার উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক […]

Continue Reading

মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলার আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ […]

Continue Reading