খাগড়াছড়িতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পুলিশ-জনগণের সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন   নাঈমুল ইসলাম ভূইয়া : পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়িতে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। […]

Continue Reading

দীঘিনালা বন বিহারে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন

নেপালে দুর্যোগে নিহতদের আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা   মো. সোহেল রানা : নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার সদগতি এবং বিশ্বশান্তি কামনায় খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। মধু পূর্ণিমা উপলক্ষে […]

Continue Reading

মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ

  উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির দাবি জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় চার একর জমিতে গড়ে তোলা চার হাজার বারমাসী সাজনা গাছের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। বাগানের উদ্যোক্তাদের দাবি, সশস্ত্র একটি গোষ্ঠীর সদস্যরা গাছগুলো কেটে দিয়েছে। এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার […]

Continue Reading

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির মিছিল

নাঈমুল ইসলাম ভূইয়া : দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে এর প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ২৫ সেপ্টেম্বর শুক্রবার জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনগুলোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের […]

Continue Reading

গুইমারায় স্কুল ভবনের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত নতুন ভবনটির জন্য নির্ধারিত প্রকল্প ব্যয় […]

Continue Reading

গুইমারায় চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় আমবাগান থেকে সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিবুল হাসান ওরফে […]

Continue Reading

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পানছড়ি সাবজোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। […]

Continue Reading

চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা বাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি সিআর […]

Continue Reading

মানিকছড়িতে অনুমোদনহীন কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রিতে জরিমানা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে বিভিন্ন কসমেটিকস, খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ‘মিষ্টি মেলা’র […]

Continue Reading

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় RCCE সমন্বয় সভা

প্রতিনিধি: খাগড়াছড়িতে অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যাকবলিত জনগোষ্ঠীর আচরণগত পরিবর্তন এবং দুর্যোগকালীন ঝুঁকি কমাতে District Level Risk Communication & Community Engagement (RCCE) শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন রতন […]

Continue Reading