মহালছড়িতে বিদ্যালয় পরিদর্শন করে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক  

🎓 শিক্ষা খাগড়াছড়ি মহালছড়ি

প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আল-জাবির, পিএসসি।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষক সংকটসহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জোন অধিনায়ক। পরে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌজন্যমূলক ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন মো. রিয়াদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *