খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গুদাম, কারখানা ও বসতঘরসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ৬ নভেম্বর শুক্রবার ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ […]

Continue Reading

মহালছড়িতে ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

ছানোয়ার হোসেন : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। ৬ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল […]

Continue Reading

দীঘিনালায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ইউএইচএফপিওর

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অনুতোষ চাকমা। ৪ নভেম্বর বুধবার সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উত্তর সাধকছড়া ও তেভাংছা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আসা সেবাগ্রহীতাদের নিজ হাতে স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ক্লিনিক দুটির সামগ্রিক কার্যক্রম ও সেবার […]

Continue Reading

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ২ নভেম্বর সোমবার উপজেলার সদর ইউনিয়নের ওয়াসু আনন্দবাজার এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে মোট ১৩০ জন চিকিৎসাসেবা […]

Continue Reading

গুইমারায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি: জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হাত ধোয়ার প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ত্বাহসিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন […]

Continue Reading

গুইমারায় জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

মো. আবদুল আলী: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা প্রদান এবং পোশাক তৈরির প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ […]

Continue Reading

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালিত প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ

মো. সোহেল রানা : ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, সম্মাননা স্মারক ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]

Continue Reading

দীঘিনালায় পরিবহন শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন পরিবহন খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ১ নভেম্বর রোববার সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের অবরোধের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। গন্তব্যে যেতে […]

Continue Reading

পানছড়ি ৩ বিজিবির বছরে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে গত এক বছরে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে একটি সাব-মেশিনগান (এসএমজি) ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এসব অভিযানের সাফল্যসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যাটালিয়নটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী […]

Continue Reading

মহালছড়িতে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির নেতারা। ১ নভেম্বর রোববার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে এবং […]

Continue Reading