ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মো. শাহীন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান পাটোয়ারী এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধি, প্রেসক্লাবের সাংবাদিক এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
