দীঘিনালায় অনুমোদনহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিত্র ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানকালে ফার্মেসিটিতে অনুমোদনহীন […]

Continue Reading

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের তিন মাসের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

আরিফুল ইসলাম মহিন : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় না করার নির্দেশনা দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। ২২ জুলাই বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক […]

Continue Reading

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ জুলাই বুধবার সকালে মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য […]

Continue Reading

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ

জসীম উদ্দিন জয়নাল : সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। ২১ জুলাই মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। উপজেলা প্রশাসন […]

Continue Reading

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন খাতে ৩ লাখ ২৮ হাজার টাকার মানবিক সহায়তা বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে শিক্ষার্থী, অসহায় রোগী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় শিক্ষা, […]

Continue Reading

দীঘিনালায় সাড়ে তিন শতাধিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

মো. সোহেল রানা : ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও […]

Continue Reading

মহালছড়িতে বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় বাস্তবায়নাধীন মানবিক সহায়তা প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি […]

Continue Reading

খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী

রহিম হৃদয় : খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষা ও নিজস্ব বর্ণমালা শেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার পাঠদান শুরু হয়েছে। ২০ জুলাই সোমবার খাগড়াছড়ি সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়। […]

Continue Reading

খাগড়াছড়িতে কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় সেনাবাহিনীর বিশেষ কর্মসূচি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক দুর্গম পার্বত্য অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। এ কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই রবিবার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক কিশোরী ও নারী অংশগ্রহণ […]

Continue Reading

মাটিরাঙ্গায় পাহাড়ধসে ঘরহারা বৃদ্ধকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী

জসীম উদ্দিন জয়নাল : টানা বর্ষণ ও পাহাড়ধসে বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক বৃদ্ধের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কচাকলা ত্রিপুরার হাতে নতুন ঘর তুলে দেওয়া হয়েছে। ১৯ জুলাই রবিবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকায় […]

Continue Reading