দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

জাতীয় খাগড়াছড়ি দীঘিনালা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ জুলাই বুধবার সকালে মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন ইউনিসেফ চট্টগ্রাম অঞ্চলের চিফ মিস মাধুরী ব্যানার্জি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের হেলথ অফিসার মো. দেলোয়ার হোসেন, এসডিসি অফিসার মো. আব্দুল জলিল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে.এ.এম. সাইদ মাহমুদ এবং দীঘিনালা উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহান আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০টিরও বেশি পরিবারের মাঝে ৩ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৪০০টি জেরিক্যান, ২০০টির বেশি সাবান এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বন্যা-পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *