দীঘিনালায় সাড়ে তিন শতাধিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি অর্থনীতি দীঘিনালা

মো. সোহেল রানা : ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা উপজেলা কৃষকদলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা-পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সহায়তা করা হবে।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *