মাটিরাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. […]

Continue Reading

মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ছানোয়ার হোসেন: ‘শুমারিকর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন’ প্রতিপাদ্যে দেশব্যাপী নৌযান শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। এ সময় খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. […]

Continue Reading

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেব রানী চাকমা, […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

  মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খাল এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ২৫০ পিস পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে জব্দ বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি […]

Continue Reading

গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তা এলাকায় র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা […]

Continue Reading

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৬০০ জন

ছোটন বিশ্বাস: খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম এলাকার মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৬০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের বিভিন্ন ধরনের […]

Continue Reading

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছোটন বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা […]

Continue Reading

দীঘিনালায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো. সোহেল রানা: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বেলা ১১টায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে র‍্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় […]

Continue Reading

খাগড়াছড়িতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মো. সোহেল রানা: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার সকালে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আনোয়ার […]

Continue Reading

মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার এবং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন […]

Continue Reading