খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

রহিম হৃদয়: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাঙামাটির সাজেকের বাঘাইহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালার রাজেন্দ্র কার্বারি পাড়ার […]

Continue Reading

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়ির মহালছড়ি ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক দুটি এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির […]

Continue Reading

যুবলীগের দাবি প্রত্যাখ্যান আবু নাসেরের মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা আবু নাসের বদনের মৃত্যু নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। ২৩ আগস্ট রোববার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক হামলায় নয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বিষপান করে আবু নাসেরের মৃত্যু হয়েছে। মেরুং এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের […]

Continue Reading

খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্তদের অধিকার ও প্রয়োজন বিষয়ে ওরিয়েন্টেশন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: কুষ্ঠ আক্রান্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ২৩ আগস্ট রোববার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অধিকার ও প্রয়োজন’ বিষয়ক এক ওরিয়েন্টেশনে বক্তারা এ আহ্বান জানান। ‘Orientation on the Rights and Needs’ শীর্ষক এ আয়োজনে জেলা সিভিল […]

Continue Reading

৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরাকে আটক করেছে পুলিশ

প্রতিনিধি : খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২১ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে শহরের জিরো মাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনোরায় ত্রিপুরা মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বৈস কুমার ত্রিপুরার ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, […]

Continue Reading

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদার রশিদসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একটি সচল পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও টোকেনসহ সোনা চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ আগস্ট শনিবার মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মহালছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই মো. আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশ […]

Continue Reading

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত সাজেক লংগদু ও দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে ভারী বর্ষণের পর মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উঠে যায়। এতে দীঘিনালা-লংগদু ও দীঘিনালা-সাজেক সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও […]

Continue Reading

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম (২৪)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে […]

Continue Reading

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের

সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা জেলার পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর খাগড়াছড়িবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর কাছে কোনো ব্যক্তিগত অর্জন নয়; […]

Continue Reading

মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫, জেএসসি বৃত্তি এবং বিভিন্ন শ্রেণিতে মেধাক্রমে ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]

Continue Reading