মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার এবং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন […]

Continue Reading

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে যামিনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেল ফেলে দুই আরোহী পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যামিনীপাড়া ব্যাটালিয়ন […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মোবারক হোসেন: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ […]

Continue Reading

মাটিরাঙ্গায় অসহায় পরিবারের ঘর নির্মাণে পাঁচ বান ঢেউটিন দিল সেনাবাহিনী

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঘর নির্মাণে অসহায় এক ব্যক্তিকে পাঁচ বান ঢেউটিন সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ সহায়তা তুলে দেওয়া হয়। জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি নিজ হাতে উপকারভোগীর কাছে ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন হস্তান্তর করেন। […]

Continue Reading

গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার বটতলী হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গুইমারা থানার পুলিশ জানায়, বটতলী হাজীপাড়া এলাকায় থৈচা মারমার দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে মো. পারভেজ হোসেন (১৯), মো. মজিব হোসেন (২০) ও মো. সাফায়েত হোসেন (১৯)কে আটক […]

Continue Reading

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার বিজিবি জানায়, উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রচনা কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছানোয়ার হোসেন: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক […]

Continue Reading

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার সহায়তা

ছোটন বিশ্বাস: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত খাগড়াছড়ির ২০টি পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত আটটি পরিবারকে এক লাখ টাকা করে […]

Continue Reading

গুইমারায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন […]

Continue Reading

মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়। মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে […]

Continue Reading