রামগড়ে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষে পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি। […]

Continue Reading

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ […]

Continue Reading

লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বাঁশের সাঁকো

মো. ইসমাইল হোসেন : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়টি পাড়ায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন একটি পানির ছড়া পার হয়ে উপজেলা সদর ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। […]

Continue Reading

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট […]

Continue Reading

রামসু বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

প্রতিনিধি: গুইমারার রামসু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি সহায়তা ও জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলে শিক্ষক হিসেবে এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে কাজের […]

Continue Reading

খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে অ্যাডভোকেসি সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিয়ে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় […]

Continue Reading

খাগড়াছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারে নগদ সহায়তা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে […]

Continue Reading

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে ৩২ প্রতিষ্ঠানে ২২২ কেজি মাছের পোনা বিতরণ

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এসব পোনা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মোট ২২২ কেজি কার্পজাতীয় মাছের পোনা সরবরাহ করা হয়। পোনাগুলোর আকার […]

Continue Reading

রাঙামাটির তিন মহাসড়ক উন্নয়নে একনেকের প্রকল্প অনুমোদন

জসীম উদ্দিন জয়নাল : রাঙামাটি জেলার তিনটি জেলা মহাসড়কসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার ১৬টি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ১৬ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত একনেক সভায় ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় রাঙামাটি […]

Continue Reading