লক্ষ্মীছড়ির দুল্লাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ

মোবারক হোসেন : দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও উৎপাদন ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দুল্লাতলী ইউনিয়ন ও আশপাশের এলাকার ২০ জন কৃষককে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। দুল্লাতলী […]

Continue Reading

মানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি রাজবাজারের বাজার শেড দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কয়েকশ ব্যবসায়ীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাজার শেডের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, শেডটি পুনঃস্থাপন এবং খুচরা ব্যবসায়ীদের ব্যবহারের সুযোগ তৈরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেন […]

Continue Reading

খাগড়াছড়িতে কর্মসংস্থানের নতুন দুয়ার সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে দুটি বিনামূল্যের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের […]

Continue Reading

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি পোনা অবমুক্ত ও মৎস্যচাষীদের সম্মাননা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ১৬ আগস্ট রোববার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান […]

Continue Reading

দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা […]

Continue Reading

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ১৬ আগস্ট রোববার জেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়। সকাল ১১টায় জেলা শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় […]

Continue Reading

গুইমারায় র‍্যালি ও পোনা অবমুক্তের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। ১৬ আগস্ট রোববার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয়। সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক […]

Continue Reading

মাটিরাঙ্গা সীমান্তে ৭ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। ৯ আগস্ট রোববার ভোরে উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। পরে বিওপি থেকে […]

Continue Reading

সেন্টমার্টিনের পরিবেশ ও অস্তিত্ব রক্ষায় সরকারের মহাপরিকল্পনা

মো. আবদুল মতিন চৌধুরী : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, জীববৈচিত্র্য ও অস্তিত্ব রক্ষায় মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। ৯ আগস্ট রোববার দ্বীপটির পরিবেশ সুরক্ষা, স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিন শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের ঐতিহ্য […]

Continue Reading

স্বর্ণ ব্যবসার আড়ালে সুদের কারবারের অভিযোগ খাগড়াছড়িতে শতাধিক পরিবার হয়রানির দাবি

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির প্রিয়া জুয়েলার্সের মালিক সঞ্জীব কুমার বণিকের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসার আড়ালে অবৈধ সুদের কারবার, বন্ধকি স্বর্ণ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আটকে রাখা এবং ব্ল্যাংক চেকে বড় অঙ্কের টাকা বসিয়ে মামলা করার অভিযোগ উঠেছে। ৯ আগস্ট রোববার ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের […]

Continue Reading