দীঘিনালায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো. সোহেল রানা: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বেলা ১১টায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে র‍্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় […]

Continue Reading

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে যামিনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেল ফেলে দুই আরোহী পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যামিনীপাড়া ব্যাটালিয়ন […]

Continue Reading

গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার বটতলী হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গুইমারা থানার পুলিশ জানায়, বটতলী হাজীপাড়া এলাকায় থৈচা মারমার দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে মো. পারভেজ হোসেন (১৯), মো. মজিব হোসেন (২০) ও মো. সাফায়েত হোসেন (১৯)কে আটক […]

Continue Reading

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার বিজিবি জানায়, উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন […]

Continue Reading

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার সহায়তা

ছোটন বিশ্বাস: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত খাগড়াছড়ির ২০টি পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত আটটি পরিবারকে এক লাখ টাকা করে […]

Continue Reading

বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের দাবি দেশস্বার্থবিরোধী: সিএইচটি সম্প্রীতি জোট

প্রতিনিধি : চাকমা সম্প্রদায়ের কতিপয় নেতৃবৃন্দের দ্বারা ভারতের রাজধানী দিল্লি থেকে বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের দাবিকে দেশস্বার্থবিরোধী ও উদ্বেগজনক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক এক বিবৃতিতে এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের জীবনযাত্রা, কৃষি, শিল্প, পরিবহন […]

Continue Reading

গুইমারায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন […]

Continue Reading

মাদকমুক্ত সমাজ গড়তে রামগড়ে পুলিশের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ির রামগড়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে পুলিশ। ১৬ আগস্ট রোববার সকালে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’ প্রতিপাদ্যে রামগড় থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে রামগড় পুলিশ বক্সের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন […]

Continue Reading

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁর বিরুদ্ধে কাঁচামাল ক্রয়, প্রশিক্ষক নিয়োগ, প্রশিক্ষণার্থীদের উপকরণ ও ভাতা বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, কমিশন গ্রহণ ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য কাঁচামাল কেনার […]

Continue Reading

গুইমারায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মাইক্রোবাসের চাপায় সুদুঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপাড়া ক্যাফে পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়ার বাসিন্দা। তিনি রুইচাইঅং মারমার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গুইমারা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় জালিয়াপাড়া […]

Continue Reading