গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক

অপরাধ খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার বটতলী হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গুইমারা থানার পুলিশ জানায়, বটতলী হাজীপাড়া এলাকায় থৈচা মারমার দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে মো. পারভেজ হোসেন (১৯), মো. মজিব হোসেন (২০) ও মো. সাফায়েত হোসেন (১৯)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক তিনজনই গুইমারা উপজেলার বটতলী হাজীপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গুইমারা থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *