গৃহকর্মী তানিয়ার ওপর দেড় বছর নির্যাতনের অভিযোগ

নাঈমুল ইসলাম ভূঁইয়া: গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে ঢাকায় নেওয়ার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তরুণী তানিয়ার ওপর দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রায় দেড় বছর ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতনের পাশাপাশি ঠিকমতো খাবারও দেওয়া হয়নি। তানিয়ার পরিবারের ভাষ্য, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা তানিয়াকে গৃহকর্মীর কাজের জন্য তোফাজ্জল নামে এক […]

Continue Reading

পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

আরিফুল ইসলাম মহিন: খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ২ […]

Continue Reading

মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক ৮

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজন, ইয়াবাসহ তিনজন এবং মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট আটজনকে আটক করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার পরিচালিত এসব অভিযানে আটক মো. জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক […]

Continue Reading

দীঘিনালায় মাদক সেবনের অভিযোগে যুবকের ৫ মাসের সাজা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে মো. আজাদ হোসেন (২৭) নামে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার রাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় নেশাগ্রস্ত […]

Continue Reading

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

ইমরান হোসেন জুমান: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা […]

Continue Reading

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

মোহাম্মদ ইউনুছ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোছড়ি সীমান্তের পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় […]

Continue Reading

খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

রহিম হৃদয়: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাঙামাটির সাজেকের বাঘাইহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালার রাজেন্দ্র কার্বারি পাড়ার […]

Continue Reading

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদার রশিদসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একটি সচল পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও টোকেনসহ সোনা চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ আগস্ট শনিবার মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মহালছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই মো. আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশ […]

Continue Reading

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম (২৪)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে […]

Continue Reading

গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তা এলাকায় র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা […]

Continue Reading