পানছড়ি ৩ বিজিবির বছরে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে গত এক বছরে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে একটি সাব-মেশিনগান (এসএমজি) ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এসব অভিযানের সাফল্যসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যাটালিয়নটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী […]

Continue Reading

খাগড়াছড়িতে পিস্তল ঠেকিয়ে কিশোরের মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি জেলা সদরে অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। ১ নভেম্বর রোববার সকাল ৮টার দিকে সদর থানার পাশের সড়কে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের কাছে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরের নাম […]

Continue Reading

সাজেকের জপুই বিওপি এলাকায় ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা

মো. সোহেল রানা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের জপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩১ অক্টোবর শনিবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় জপুই বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক হোসেন সভায় নেতৃত্ব […]

Continue Reading

পানছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

ফাহিম উদ্দিন : খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ টহল অভিযান চালিয়ে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৮৯ দশমিক ৬৯ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা। ৩০ অক্টোবর শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা […]

Continue Reading

মহালছড়িতে আইনশৃঙ্খলা সভায় মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্ব

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। এতে মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মো. শাহীন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল ১১ বিজিবি

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা। ২৯ অক্টোবর  বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এসব […]

Continue Reading

মহালছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার পরিবারের হত্যা অভিযোগ

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রাম থেকে মাহমুদা আক্তার মনি (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ অক্টোবর রোববার সকালে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত মাহমুদা আক্তার মনি মহালছড়ি সদর ইউনিয়নের সিলেটি পাড়ার মো. মজিবুর রহমান প্রকাশ […]

Continue Reading

বাঘাইছড়িতে ভারতীয় পণ্যসহ মাহিন্দ্রা আটক দুই ব্যক্তি গ্রেপ্তার

ইমরান হোসেন জুমান : রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ নম্বরবিহীন একটি মাহিন্দ্রা গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সড়ক চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। বিজিবি সূত্রে […]

Continue Reading

ফটিকছড়ি সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা। ২০ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ আধাঁরমানিক বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, বিওপির দায়িত্বপূর্ণ […]

Continue Reading

মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাত দিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় ছুরি, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার  দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ডাকাতির ঘটনার […]

Continue Reading