চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

খাগড়াছড়ি অপরাধ মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা বাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি সিআর মামলায় আদালত থেকে প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২৫ নম্বর সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *