মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের বিদায় এবং নবাগত ইউএনও মো. শহিদুল ইসলামের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আবদুল হালিম।
এ ছাড়া বোয়ালখালী নতুন বাজার ও দীঘিনালা থানা বাজারের চৌধুরী জেসমিন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
