গুইমারায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ  

🏛️ রাজনীতি অপরাধ খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি:

বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর  মঙ্গলবার  বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুইমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।

এ সময় গুইমারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *