মানিকছড়িতে অনুমোদনহীন কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রিতে জরিমানা

অপরাধ খাগড়াছড়ি মানিকছড়ি

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে বিভিন্ন কসমেটিকস, খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ‘মিষ্টি মেলা’র স্বত্বাধিকারী মানিক মজুমদারকে ৫ হাজার টাকা এবং নকল ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে মো. ইউসুফ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া ব্যবসায়ীদের ভেজাল, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *