নাঈমুল ইসলাম ভূঁইয়া:
স্লুইস গেট সংলগ্ন খালে ডুবে আরশী (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খালে আরশী ডুবে যাওয়ার পর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলের আশপাশে খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিহত আরশীর বাবা শফিকুল ইসলাম প্রবাসে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার তদন্ত করছেন পুলিশের এসআই বাদশা বুলবুল। তিনি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।
মরদেহ উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্মী মেহেদী হাসানও সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
