খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর জাতীয়

প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মুছা। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়। চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন মেনে চলা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *