মহালছড়িতে দুর্যোগ ও জলবায়ু প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

খাগড়াছড়ি পরিবেশ মহালছড়ি

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ALERT B075 প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সেফগার্ড অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার ঝুমালিয়া চাকমা, প্রকল্পের উপজেলা ফোকাল টারজানিন তঞ্চঙ্গাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।

সভায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগীদের অভিজ্ঞতা এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো, সচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি। এ ধরনের প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জীবন ও জীবিকার সক্ষমতা বাড়ানো সম্ভব।

সভাটি সঞ্চালনা করেন ALERT B075 প্রকল্পের উপজেলা ফোকাল টারজানিন তঞ্চঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *