মহালছড়িতে ৬ এপিবিএনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মহালছড়ি ৬ এপিবিএন ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পাশাপাশি এপিবিএন […]

Continue Reading

মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছানোয়ার হোসেন: পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ৬ সেপ্টেম্বর রোববার মহালছড়ি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসির আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের […]

Continue Reading

মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে ৩ গরুর মৃত্যু

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার সকালে মহালছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে আগুনের সূত্রপাত হলে গোয়ালঘরে […]

Continue Reading

মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন ও সচেতনতামূলক মহড়া

ছানোয়ার হোসেন: অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার সময় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মহালছড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাজারে স্থাপিত অগ্নিনির্বাপণ ব্যবস্থার উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক […]

Continue Reading

মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ও সেবার ব্যবহার বাড়াতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি […]

Continue Reading

মহালছড়িতে দুর্যোগ ও জলবায়ু প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ALERT B075 প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক […]

Continue Reading

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়ির মহালছড়ি ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক দুটি এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির […]

Continue Reading

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদার রশিদসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একটি সচল পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও টোকেনসহ সোনা চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ আগস্ট শনিবার মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মহালছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই মো. আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশ […]

Continue Reading

মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ছানোয়ার হোসেন: ‘শুমারিকর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন’ প্রতিপাদ্যে দেশব্যাপী নৌযান শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। এ সময় খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রচনা কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছানোয়ার হোসেন: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক […]

Continue Reading