ছানোয়ার হোসেন :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। ৬ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার।
সভায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘোষিত কর্মসূচির আলোকে আগামী ৮ নভেম্বর রোববার বিকেল ৩টায় মহালছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
