মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিল সেনাবাহিনী

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। ১৬ আগস্ট রোববার সকালে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। তিনি কৃতী […]

Continue Reading

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি নিশ্চিত করতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ […]

Continue Reading

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার মহালছড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল […]

Continue Reading

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ছানোয়ার হোসেন : ‘মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রোববার মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল […]

Continue Reading

মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি […]

Continue Reading

মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। দণ্ডপ্রাপ্ত মো. শাহিন (২৫) মহালছড়ি উপজেলার ৩ নম্বর […]

Continue Reading

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং চলতি আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন […]

Continue Reading

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের জন্য ৬টি পয়েন্টে ওএমএসের চাল-আটা বিক্রি শুরু

জসীম উদ্দিন জয়নাল : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা হাসপাতাল গেটসংলগ্ন ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ। এ সময় উপজেলা খাদ্য কার্যালয়ের তদারকি কর্মকর্তা অরুণ […]

Continue Reading

মহালছড়িতে বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় বাস্তবায়নাধীন মানবিক সহায়তা প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি […]

Continue Reading

মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছানোয়ার হোসেন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন। ১৯ জুলাই রবিবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ […]

Continue Reading